News Flash

  • Home
  • দিনের খবর
  • বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে সনাতনী সমাজের মিছিল ঘিরে উত্তেজনা, আহত পুলিশকর্মী
Image

বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে সনাতনী সমাজের মিছিল ঘিরে উত্তেজনা, আহত পুলিশকর্মী

কলকাতা, ২৮ নভেম্বর (হি. স.) : চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছে হিন্দু সংগঠনগুলি। বৃহস্পতিবার শিয়ালদা থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড ধরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে মিছিল পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী।

এদিন বেকবাগানের কাছে পুলিশ মিছিল আটকাতে ব্যারিকেড দিয়ে দেয়। এদিকে মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরই বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় বলে অভিযোগ। তাতে এক পুলিশকর্মী আহত হন। ব্যারিকেডের নীচে চাপা পড়ে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে পুলিশের বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ধুন্ধুমার বাধে পুলিশের।

এদিন প্রতিবাদে নেমেছে কলকাতার ইসকন কর্তৃপক্ষও। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এদিন বাংলাদেশের পুলিশ ও সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই উত্তাল রয়েছে ওপার বাংলা।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top