News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৌলবাদী সরকারের ন্যক্কারজনক পরিচালনাকে তীব্র নিন্দা জানাই, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সুর চড়ালেন মন্ত্রী সুধাংশু
Image

মৌলবাদী সরকারের ন্যক্কারজনক পরিচালনাকে তীব্র নিন্দা জানাই, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সুর চড়ালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ২৮ নভেম্বর : বাংলাদেশ সরকার মানবিকতাকে হার মানাচ্ছে এবং মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। আলকায়দা জঙ্গি দেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি হরিনামের মধ্য দিয়ে মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ানোর চেষ্টা করছিলেন, তাঁদের মতো সাধুসন্তদের নির্মমভাবে মারা হচ্ছে। সনাতন ধর্মের রক্ষকদের গ্রেপ্তার করছে ওই দেশের সরকার। এভাবে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সুর চড়িয়েছেন মন্ত্রী সুধাংশু দাস।

সুধাংশু বলেন, মনে হচ্ছে একটি পশুর সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে। বাংলাদেশের জনগণ এক একটা রাত্রে আতঙ্কে কাটাচ্ছে। নিত্যদিন তাঁদের সরকারের বর্বরতার শিকার হতে হচ্ছে। মৌলবাদী হিন্দুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। কখনও তাঁদের বাড়িতে লুটপাট করছে, আবার কখনো হিন্দু মেয়ে বা মহিলাদের ধর্ষণ করেছে, হত্যা করছে; যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ সরকারের ন্যক্কারজনক পরিচালনাকে তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আমাদের রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরা আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে। আমাদের দেশ একমাত্র দেশ যেখানে ভিন্ন ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সনাতন বিচারধারার অধিক সংখ্যায় থাকায় এর কারণ। আমাদের বিচার ধারা এমন বিচার ধারা যা সকলের মঙ্গল কামনা করে।

তবে কমিউনিজমের বিচার ধারা, জেহাদি বিচারধারা, মৌলবাদী বিচারধারা আমাদের দেশ তথা রাজ্যেও রয়েছে। এর থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে উঠতে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। নয়তো আমাদের দেশ বাংলাদেশে পরিণত হবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top