News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দিতে পারছে না মহাযুতি, কটাক্ষ সঞ্জয় রাউতের
Image

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দিতে পারছে না মহাযুতি, কটাক্ষ সঞ্জয় রাউতের

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): বিজেপি, শিবসেনা ও এনসিপি-র মহাযুতি জোটকে কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরের শিবিরের শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “তাঁদের (মহাযুতি) পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা আছে, এখনও ৭ দিন পরেও মহারাষ্ট্রে একজন মুখ্যমন্ত্রী দিতে পারছে না মহাযুতি, কারণ কী? কেন প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং তাঁদের নেতারা মুখ্যমন্ত্রী বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে পারছেন না?”

সঞ্জয় রাউত আরও বলেছেন, “তিনি (একনাথ শিন্ডে) বালাসাহেব ঠাকরের নাম নেন এবং শিবসেনার নামে রাজনীতি করেন, কিন্তু তাঁদের সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লিতে। বালাসাহেব ঠাকরের শিবসেনার ভবিষ্যৎ দিল্লিতে কখনই ঠিক হয়নি, ঠিক হয়েছিল মুম্বইয়ে। আমরা কখনও দিল্লি যাইনি, সেখানে অটলজি এবং আডবাণীজি থাকতেন, আমরা কখনও দিল্লি গিয়ে তাঁদের সামনে ভিক্ষা করিনি।”

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top