News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সনাতন ধর্ম কাউকে আঘাত করতে শেখায় না, বাংলাদেশে চলমান অস্থিরতা সনাতন ধর্মের উপর চরম আঘাত: মন্ত্রী সুশান্ত
Image

সনাতন ধর্ম কাউকে আঘাত করতে শেখায় না, বাংলাদেশে চলমান অস্থিরতা সনাতন ধর্মের উপর চরম আঘাত: মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২৮ নভেম্বর : বাংলাদেশে চলমান অস্থিরতাকে সনাতন ধর্মের উপর চরম আঘাত বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন আমরা কারোর ধর্মে আঘাত আনতে চাই না। কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে ধর্মের উপর চরম আঘাত নামিয়ে আনা হচ্ছে। ইসকন মিশনের এক প্রভুকে গ্রেফতার করে আটকে রাখা হয়েছে। এ ধরনের কার্যকলাপ সনাতন ধর্মের উপর চরম আঘাত।

পর্যটন মন্ত্রী বলেন সনাতন ধর্ম কখনো কাউকে আঘাত করে না। সনাতন ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম হিংসা করতে শেখায় না। সনাতন ধর্ম শিক্ষা দেয় ভালোবাসার, প্রেমের এবং আত্মীয়তার। সেই দিশা নিয়েই সরকার কাজ করে চলেছে বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৃহস্পতিবার লেইকচৌমুহনী বাজারে হরিনাম সংকীর্তনের শেষ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ একথা বলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। লেইক চৌমুহনী বাজারের ঐতিহ্যবাহী ৫৮তম হরিনাম সংকীর্তনকে শান্তি সম্প্রীতি বজায় রাখার একটি অন্যতম মাধ্যম বলে  উল্লেখ করেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top