News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতিদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে : মন্ত্রী বিকাশ
Image

জনজাতিদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে : মন্ত্রী বিকাশ

আগরতলা, ২৮ নভেম্বর: জনজাতিদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আজ ২৯ কৃষ্ণপুর মন্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভাতে একথা বলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

এদিন তিনি বলেন, গোটা রাজ্যে জনজাতি এলাকায় বসবাসকারী জনজাতি মানুষদের উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশিকায়  রূপরেখা করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র চাকমাঘাট এলাকায় জনজাতি অংশের মানুষজনদের নিয়ে ঐতিহাসিক জনসভাকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে মন্ডল কার্যালয়ে জনজাতি মোর্চার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের এই সভায় জনজাতি মোর্চার নেতৃত্বরা আলোচনায় অংশগ্রহণ করেন। 

সভাতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি অংশের মানুষদের নিয়ে বিরোধী দলগুলি চক্রান্ত করছে। জনজাতি এলাকাগুলির মধ্যে উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করে চলেছে। জনজাতির এলাকাগুলির উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিরোধী দলগুলি।তাঁর কথায়, জনজাতি এলাকাগুলির মানুষকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য গোটা রাজ্যের জনজাতি মানুষদের নিয়ে জনসভা সংঘটিত হতে চলছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top