News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিরোধীরা গাজা-ইরাক নিয়ে ব্যস্ত, বাংলাদেশ ইস্যুতে তাঁরা কিছু বলবেন না: মুখ্যমন্ত্রী
Image

বিরোধীরা গাজা-ইরাক নিয়ে ব্যস্ত, বাংলাদেশ ইস্যুতে তাঁরা কিছু বলবেন না: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ নভেম্বর : বিরোধীরা গাজা, ইরাকে পরিস্থিতি বিগড়ালে রাস্তায় নেমে আন্দোলনে সোচ্চার হন। কিন্তু বাংলাদেশে চলমান অস্থিরতার বিষয়ে তাঁরা মৌনব্রত পালন করছেন। তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিরোধীদের ভূমিকায় এভাবেই অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, আর্ন্তজাতিক এই সমস্যার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বরা নজর রেখেছেন। সেদেশের সংখ্যালঘুরা যেন নিরাপদে থাকতে পারেন সেই চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই তিনি পুলিশের ডিজি’র সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। যেকোনো ধরনের অনুপ্রবেশ এড়াতে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা মোতায়েন রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অস্থিরতা নিয়ে বিরোধীরা কিছুই বলছেন না। তাঁরা গাজা, ইরাকের সমস্যা নিয়ে ব্যস্ত। সেখানে কিছু হলে তাঁরা প্রতিবাদে রাস্তায় নামেন। কিন্তু বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ে তাঁরা কিছু বলবেন না।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top