News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এজি অফিসে সিনিয়র অ্যাকাউন্টস অফিসারের রহস্য মৃত্যু
Image

এজি অফিসে সিনিয়র অ্যাকাউন্টস অফিসারের রহস্য মৃত্যু

আগরতলা, ২৮ নভেম্বর : অ্যাকাউনটেন্ট জেনেরাল অফিসের(এজি) সিনিয়র অ্যাকাউন্টস অফিসারের রহস্য জনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ছাদ থেকে মাটিতে পড়ে যাওয়ার শব্দ শুনে সেখানে ছুটে যান অনেকেই। ঘটনাটি খুন কিনা তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, এজি অফিসে আজ ইন্টার জোনাল ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন কর্মকর্তারা। সারা দেশ থেকে খেলোয়াড় এসেছিলেন ওই অনুষ্ঠানে। অনুষ্ঠান নিয়ে ব্যস্ততার মাঝে কখন অ্যাকাউন্টস অফিসার গোপাল দেবনাথ ছাদ থেকে পড়ে যান তা নিয়ে কেউ অবগত ছিলেন না।

এজি অফিসের সেক্রেটারি জানান, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অ্যাকাউন্টস অফিসারের ছাদ থেকে পড়ে যাওয়ার খবর আসে। সকলে ছুটে গিয়ে গোপাল দেবনাথের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দেয় হয়।

তিনি আরো বলেন, সবাই অনুষ্ঠানে ছিলেন বলে এটা আত্মহত্যা না খুন সেটা জোর দিয়ে বলা কঠিন। কিন্তু অফিসে কারও সাথে কোনো ধরনের সমস্যা ছিল না অ্যাকাউন্টস অফিসারের। এই ঘটনায় সকলেই স্তম্ভিত এবং পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসবে সেই অপেক্ষায় আছেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top