News Flash

  • Home
  • খেলা
  • রিয়ালকে হারালো লিভারপুল, জয় পেল পরপর পাঁচ ম্যাচে
Image

রিয়ালকে হারালো লিভারপুল, জয় পেল পরপর পাঁচ ম্যাচে

মাদ্রিদ, ২৮ নভেম্বর (হি.স.): রিয়ালের বিরুদ্ধে জয় পেল লিভারপুল। বুধবার রাতে অ্যান্ডফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারালো লিভারপুল। আর এই জয় এলো তাদের ১৫ বছর পর। ম্যাচে আধিপত্য ছিল লিভারপুলের। তবে প্রথম হাফে গোল পায়নি লিভারপুল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে কনর ব্র্যাডলির পাস থেকে গোল করেন অ্যালিস্টার।

৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। পেনাল্টি থেকে এমবাপ্পের দুর্বল স্পট-কিক আটকে দেন আইরিশ গোলরক্ষক কেলেহার। এদিকে ৬৯তম মিনিটে লিভারপুলও পেনাল্টি থেকে গোল করছে ব্যর্থ হয়। বল বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরোয়ার্ড সালাহ। তবে ৭৬তম মিনিটে ২-০ করেন লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। রবার্টসনের ক্রসে হেডে গোল করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মরসুমে পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেল লিভারপুল, সেই সঙ্গে পৌঁছে গেল টেবিলের শীর্ষস্থানে । এদিকে ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪তম স্থানে রিয়াল মাদ্রিদ।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top