News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন, শক্তি প্রদর্শন ইন্ডি জোটের
Image

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন, শক্তি প্রদর্শন ইন্ডি জোটের

রাঁচি, ২৮ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের ১৪-তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। রাঁচির মোরহাবাদী ময়দানে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। শপথগ্রহণের পর হেমন্তকে অভিনন্দন জানান রাজ্যপাল।

হেমন্ত সোরেনের এই শপথগ্রহণ অনুষ্ঠানে শক্তি প্রদর্শন করল ইন্ডি জোট। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল, এএপি সাংসদ রাঘব চাড্ডা, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান প্রমুখ। এছাড়াও তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, কংগ্রেস নেতা ডি কে শিবকুমার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উপস্থিত ছিলেন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top