News Flash

  • Home
  • খেলা
  • সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন, উত্তেজনা তুঙ্গে
Image

সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন, উত্তেজনা তুঙ্গে

কলকাতা, ২৮ নভেম্বর (হি.স.): শুক্রবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

৪ বছর আগে তৎকালীন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে ধর্মতলার একটি তারকাখচিত হোটেলে আয়োজিত নির্বাচনে হারিয়েছিলেন তাঁর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়।

চার বছর আগে দুভাইয়ের প্রশাসনিক শীর্ষপদে বসা নিয়ে উত্তপ্ত হয়েছিল ময়দান। দুই বন্দ্যোপাধ্যায় ছিলেন মুখ্যমন্ত্রীর দাদা ও ভাই। ফলে রাজ্য অলিম্পিক ক্রীড়া সংস্থার নির্বাচনে দুভাইয়ের লড়াইয়ে অস্বস্তিতে পড়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবার। বহু চেষ্টা করে ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে বড় ভাই অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে না দাঁড়ানোর অনুরোধ করা সত্ত্বেও তিনি শোনেননি ।

এবার অলিম্পিক অ্যাসোসিয়েশনে আর দুভাইয়ের লড়াই নয়, প্রতিপক্ষের মুখ পরিবর্তন হয়েছে। বর্তমান বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে কোনঠাসা করতে আসরে নেমেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তা তিনি করছেন রাজ্যের শাসকদলের নির্দেশ অনুসারে।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী বকলমে যে প্রার্থী দিয়েছেন তিনি হলেন রোয়িংয়ের চন্দন রায়চৌধুরী। তিনি সভাপতি পদে দাঁড়াচ্ছেন । আর সহ-সভাপতি পদে বিশ্বরূপ দে । সচিব পদে জহর দাস রয়েছেন ।

বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিশ্বরূপ দে বলেছেন,” তিনি দলের নির্দেশ দাঁড়িয়েছেন। অতীতে সিএবি নির্বাচন এবং আইএফএ নির্বাচনেও দলের নির্দেশ মত চলেছিলেন ৷ এবারও সেইভাবেই চলবেন।”

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top