News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাষ্ট্রের প্রতি সমর্পণের ভাবনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে কাজ করে ভারতীয় জনতা যুব মোর্চা : মুখ্যমন্ত্রী
Image

রাষ্ট্রের প্রতি সমর্পণের ভাবনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে কাজ করে ভারতীয় জনতা যুব মোর্চা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ নভেম্বর : রাষ্ট্রের প্রতি সমর্পণের ভাবনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে কাজ করে ভারতীয় জনতা যুব মোর্চা। আজ নমো যুব যাত্রার শেষ দিনে অনুষ্ঠিত সুবিশাল সমাপনী সমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান ভিত্তি আমাদের এই যুব শক্তি। সারা রাজ্যে নমো যুব যাত্রার ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। তিনি এই উদ্যোগের জন্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবকে ধন্যবাদের জানিয়েছেন। নেশা মুক্ত ত্রিপুরা গড়তে রাজ্যের সব যুবাদের এগিয়ে আসতে হবে। তাঁর কথায় , বিগত সরকার বহু মানুষের জীবন নষ্ট করেছে। এখনো সময় আছে বিজেপির সদ্যসতা অভিযানে অংশগ্রহণ করে নিজেদের জীবনকে বাঁচিয়ে নিন। কারণ, বামগ্রেসের কোনো ভবিষৎ নেই। বামগ্রেসের ফাঁদে পা না দিতে রাজ্যবাসীকে সতর্ক করেন তিনি।

এদিন তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সমাজকে পরিবর্তন করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান ভিত্তি আমাদের এই যুব শক্তি।

তাঁর কটাক্ষ, উশৃঙ্খলতার পার্টির নাম কংগ্রেস। তাঁরা শৃঙ্খলের সাথে উশৃঙ্খল চালায়। আরেকটি বামফ্রন্টের পার্টি হল খুন সন্ত্রাসের পার্টি। কিছু দিন ধরে বিরোধীরা দাবি করছেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই। এর বিরুদ্ধে রাজ্যবাসীকে রাস্তায় নেমে লড়াই করার কথা বলছেন তাঁরা। কিন্তু তাঁরা রাস্তায় নামতে নামতে তাঁদের অবস্থা খারাপ হয়ে পড়েছে। তাঁরা নোটার সাথে নির্বাচনে লড়াই করছে। তিনি জনগণকে সাবধান করেছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top