News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগ: বেনফিকার জয়, মেসির পাশে ডি মারিয়া
Image

চ্যাম্পিয়ন্স লিগ: বেনফিকার জয়, মেসির পাশে ডি মারিয়া

লিসবন, ২৮ নভেম্বর (হি.স.): চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বুধবার মোনাকোর বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয় পেল বেনফিকা। এই জয়ে ঈগলরা ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে উঠে এল।

এদিন এলিয়েসে বেন সেগিরের গোলে মোনাকো এগিয়ে যায়। এরপর ভ্যাঞ্জেলিস পাভিদিসের গোলে সমতায় ফেরে বেনফিকা। তবে ৫৮ মিনিটে লাল কার্ড দেখে মোনাকোর উইলফ্রেড সিনগোমা মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় ফরাসি দলটি। ৬৭ মিনিটে ১০ জনের দল নিয়ে আবার মাগাসার গোলে মোনাকো এগিয়ে যায়। কিন্তু ৮৪ মিনিটে আর্থার ক্যাব্রাল ও চার মিনিট পর জেকি আমদৌনি গোল করে জয় এনে দেন বেনফিকাকে।

এদিন গোল না করলেও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ডি মারিয়া। ম্যাচে জোড়া অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। আর তাতেই তিনি ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসিকে। দুজনই প্রতিযোগিতাটিতে ৪১টি করে অ্যাসিস্ট করেছেন।

চ্যাম্পিয়ন্স লিগে আর দুটি গোল করলেই তিনি পেরিয়ে যাবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। এই প্রতিযোগিতায় পর্তুগিজ কিংবদন্তির আছে ৪২টি অ্যাসিস্ট।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top