News Flash

  • Home
  • দেশ
  • দূষণে হাঁসফাঁস অবস্থা দিল্লিতে, বিষাক্ত ফেনায় দূষিত যমুনার জল
Image

দূষণে হাঁসফাঁস অবস্থা দিল্লিতে, বিষাক্ত ফেনায় দূষিত যমুনার জল

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে হাঁসফাঁস করছে রাজধানী দিল্লি। ক্রমাগত খারাপ হচ্ছে দিল্লির বাতাস, চারিদিকে শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। দূষণ এতটাই যে, বিষিয়ে উঠেছে দিল্লির বাতাবরণ। দূষণ কমানোর চেষ্টা যে হচ্ছে না, তা নয় তবুও দিল্লিতে ধোঁয়াশা রয়েছে।

বৃহস্পতিবার সকালে কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বাতাবরণ। ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে লালকেল্লা – সর্বত্রই অতি ঘন ধোঁয়াশা ছিল। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকেই শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কিছুটা কমে যায় দিল্লিতে। নতুন দিল্লি রেল স্টেশন চত্বরে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩০১।

দূষণ তো রয়েছেই, এরইমধ্যে দিল্লিতে যমুনা নদীর জল এখনও বিষাক্ত অবস্থায় রয়েছে। এদিন সকালে দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসতে দেখা যায়।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top