News Flash

  • Home
  • দিনের খবর
  • কনৌজে ট্রাকে ধাক্কা নিয়ন্ত্রণহীন গাড়ির, ৩ ডাক্তার-সহ মৃত ৫
Image

কনৌজে ট্রাকে ধাক্কা নিয়ন্ত্রণহীন গাড়ির, ৩ ডাক্তার-সহ মৃত ৫

কনৌজ, ২৭ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের কনৌজে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর নিয়ন্ত্রণহীন একটি স্করপিও গাড়ি ধাক্কা মারল ট্রাকে। বুধবার ভোররাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, মৃতদের মধ্যে ৩ জন ডাক্তার এবং দু’জন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন, তিনিও ডাক্তার। পুলিশ জানিয়েছে, নিহত ডাক্তাররা সবাই সাইফাই মেডিকেল কলেজের পিজি পড়ুয়া। বুধবার ভোররাত ৩টে থেকে ৩.৩০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ট্রাকে ধাক্কা মারে। গাড়িটি আগ্রা যাচ্ছিল। সংঘর্ষে সাইফাই মেডিক্যাল কলেজের ৩ চিকিৎসক ও দুই সিনিয়র ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন ডাক্তার। তিরওয়া কোতোয়ালি এলাকায় ১৯৬ কিলোমিটার মার্কের কাছে দুর্ঘটনাটি ঘটে। ডাঃ সি পি পাল বলেছেন, “দুর্ঘটনাটি ৩টে থেকে ৩.৩০ মিনিটের মধ্যে। একটি অ্যাম্বুলেন্স ৬ রোগীকে নিয়ে এসেছিল, যাদের মধ্যে ৫ জন মারা গিয়েছিল। সবাই সাইফাই বিশ্ববিদ্যালয়ের পিজি পড়ুয়া।”

কনৌজের পুলিশ সুপার অমিত কুমার আনন্দ বলেছেন, বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে আগ্রাগামী একটি স্করপিও গাড়ি ডিভাইডার ভেঙে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, আহত হয়েছে একজন। নিহত ৫ জনের মধ্যে ৩ জন জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক, দু’জন সিনিয়র ল্যাব টেকনিশিয়ান। আহত ব্যক্তিও রেসিডেন্ট চিকিৎসক। পরিবারের সদস্যদের ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top