News Flash

  • Home
  • দিনের খবর
  • চন্ডীগড়ের সেক্টর ২৬-এ রেস্তোরাঁয় বিস্ফোরণ, কেউ হতাহত হননি  
Image

চন্ডীগড়ের সেক্টর ২৬-এ রেস্তোরাঁয় বিস্ফোরণ, কেউ হতাহত হননি  

চন্ডীগড়, ২৬ নভেম্বর (হি.স.): সন্দেহজনক বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো চণ্ডীগড়ের সেক্টর ২৬-এর ডি’ওরা – অ্যালেহাউস অ্যান্ড কিচেন রেস্তোরাঁয়। মঙ্গলবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ এই রেস্তোরাঁয় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় রেস্তোরাঁয় ৭-৮ জন কর্মী ছিলেন। কিন্তু, কেউ আহত হয়নি। সিসিটিভি কাজ করছে না। ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ এই বিস্ফোরণ হয়, তখন রেস্তোরাঁটি বন্ধ ছিল।

বিখ্যাত র‌্যাপার বাদশার মালিকানাধীন সেক্টর ২৬-এর সেভিলি নামক একটি বার এবং লাউঞ্জের বাইরে একটি কম তীব্রতার বিস্ফোরণ হয়।বিস্ফোরণের তীব্রতায় জানালার কাঁচ ভেঙে যায়, তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি ফরেনসিক দলও ঘটনার তদন্তে এসেছে এবং তদন্ত শুরু করেছে। ডি’ওরা-আলেহাউস অ্যান্ড কিচেন রেস্তোরাঁর একজন কর্মচারী বলেছেন, “বিকট বিস্ফোরণের শব্দ শুনে আমরা বেরিয়ে আসি। দরজার গ্লাস ভেঙে যাওয়ার পর আমরা পুলিশে অভিযোগ করি। রেস্তোরাঁর ভেতরে ৭-৮ জন কর্মী ছিল। বিস্ফোরণে কেউ আহত হয়নি।”

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top