News Flash

  • Home
  • বিদেশ
  • রোমে ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের 
Image

রোমে ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের 

নয়াদিল্লি ও রোম, ২৫ নভেম্বর (হি.স.): ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ইতালির রাজধানী রোমে প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, রোমে ভারতীয় এবং ভারতের বন্ধুদের সঙ্গে আলাপচারিতা খুব ভালো ছিল। রবিবার তিনি সেখানে ভারতীয় দূতাবাসের নতুন কার্যালয়ও উদ্বোধন করেন।

উল্লেখ্য, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রবিবার থেকে তিন দিনের ইতালি সফরে গেছেন। জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের অঙ্গ হিসেবে এক আউটরিচ সেশনে যোগ দিতে এস জয়শঙ্করের এই ইতালি সফর।

প্রসঙ্গত, এই বৈঠকে ভারত অতিথি দেশ হিসেবে যোগ দিচ্ছে। বৈঠকের ফাঁকে বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে এস জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। সফর চলাকালীন তিনি রোমে দশম ভূমধ্যসাগরীয় আলোচনাচক্রে যোগ দেবেন। ইতালির বিদেশ এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত মন্ত্রকের উদ্যোগে এই আলোচনাচক্রের আয়োজন করেছে ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ।

Releated Posts

ভারত-ইতালি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা অনুসন্ধান

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারত ও ইতালি প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতা আরও গভীর করার সম্ভাবনা খতিয়ে দেখল দুই…

ByByNews Desk Apr 30, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে বড়সড় নাশকতার ছক? ‘লং-গেম’ খেলছে আইএসআই, দাবি গোয়েন্দাদের

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা…

ByByNews Desk Apr 30, 2026

নেটওয়ার্ক ম্যাপে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ দেখানোয় দুঃখপ্রকাশ নেপাল এয়ারলাইন্সের

কাঠমান্ডু, ৩০ এপ্রিল (আইএএনএস): ভারতের জম্মু ও কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো একটি নেটওয়ার্ক ম্যাপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার…

ByByNews Desk Apr 30, 2026

এসসিও বৈঠকে রাজনাথের মন্তব্য ঘিরে বিতর্ক, ‘পাকিস্তানকে ক্লিনচিট’ দেওয়ার অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top