News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: সালাহর জোড়া গোলে  রোমাঞ্চকর জয় পেল লিভারপুল
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: সালাহর জোড়া গোলে  রোমাঞ্চকর জয় পেল লিভারপুল

লিভারপুল, ২৫ নভেম্বর (হি.স.): প্রতিপক্ষের মাঠে রবিবার লিগের ম্যাচে ৩-২ গোলে জিতেছে লিভারপুল। প্রথমে দোমিনিক সোবোসলাইয়ের গোলে এগিয়ে যায় লিভারপুলl পিছিয়ে পড়ার পর আক্রমণের ঢেউ তুলে অ্যাডাম আর্মস্ট্রং ও মাতেউস ফের্নান্দেসের গোলে জয়ের আশা জাগায় সাউথ্যাম্পটন। তবে তাদের সেই আশা গুঁড়িয়ে দেয় সালাহ জোড়া গোল করে। আসরে ৯ ম্যাচ খেলে সালাহর মোট গোল হলো ১৩টি। তিনি ছাড়িয়ে গেলেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডকে।

ম্যাচে প্রায় বেশিরভাগ সময় আক্রমণে আধিপত্য করে লিভারপুল ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখে। গোলের জন্য তারা ২৭টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পেরেছে। সাউথ্যাম্পটন সাতটি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে।

এই জয়ে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থানে থাকল আর্না স্লটের দল লিভারপুল। ১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৩১। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। সমান ২২ পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে চেলসি, আর্সেনাল ও ব্রাইটন।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top