News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্ধুদের সাথে চাঁদা তুলতে যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত্যু এক যুবকের
Image

বন্ধুদের সাথে চাঁদা তুলতে যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত্যু এক যুবকের

বিশালগড়, ২৪ নভেম্বর : বন্ধুদের সাথে চাঁদা তুলতে যাত্রীবাহী অটোর ধাক্কায় মৃত্যু এক যুবকের। ঘটনার বিশালগড় থানাধীন চেলিখলা এলাকায়। পুলিশ ঘাতক গাড়িটি আটক করলেও চালককে ধরতে কখন হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, এক সন্তানের বাবা সুজিত দাস রবিবার হরিনাম সংকীর্তনের জন্য বন্ধুদের সাথে চাঁদা তুলতে যান। বিশালগড় থানাধীন চেলিখলা এলাকায় চিনি বোঝাই একটি লরি থেকে চাঁদা তোলার সময় যাত্রীবাহী অটো তাকে ধাক্কা দেয়। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রক্তাক্ত অবস্থায় সুজিতকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাঁপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর রক্তাক্ত দেহে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে প্রাণ হারান সুজিত।

বিশালগড় থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে, কিন্তু চালককে এখনো গ্রেফতার করা যায় নি।

স্থানীয়দের থেকে জানা গেছে, সুজিতের মা বাবা দু’জনই গয়াতে গেছেন তীর্থ করতে।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন, পুনর্বিবেচনার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ জুলাই : চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই: ত্রিপুরার চলমান জাতীয় সড়ক প্রকল্পের অগ্রগতি এবং নতুন সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

মহিলা কমিশনে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি; উত্তেজনা

আগরতলা, ১ জুলাই: রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, খুন এবং সাম্প্রতিক একাধিক ঘটনায় ত্রিপুরা মহিলা কমিশনের ভূমিকা নিয়ে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

পানীয় জলের দাবিতে কলসি হাতে মহিলাদের সড়ক অবরোধ, দক্ষিণ মহেশপুরে তীব্র যানজট

আগরতলা, ১ জুলাই: পানীয় জলের তীব্র সংকটের প্রতিবাদে কলসি হাতে সড়ক অবরোধে সামিল হলেন দক্ষিণ মহেশপুর এলাকার মহিলারা।…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top