News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নদীর জলে নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

নদীর জলে নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ নভেম্বর: নবজাতকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নবজাতক শিশুর দেহটি উদ্ধার হয় তেলিয়ামুড়া থানাধীন দশমিঘাট বাইশঘরিয়া ব্রীজ সংলগ্ন খোয়াই নদীর জলে বৃহস্পতিবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ।

খবরে প্রকাশ, বৃহস্পতিবার সকালে ব্রিজ সংলগ্ন এলাকায় খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় এক জেলের চোখে ধরা পড়ে নবজাতক এই শিশুর দেহ। পরবর্তীতে ওই ব্যাক্তির চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে এসে দেখতে পায় একটি নবজাতকের পঁচা-গলা মৃতদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানা ও তেলিয়ামুড়া দমকল দপ্তরে।

পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পঁচা গলা শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এদিকে এই ঘটনার তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। তবে বেশ কিছুদিন পর পর তেলিয়ামুড়া শহরে নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top