News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে শুরু বিধানসভা ভোট, মহাযুতি ও আঘাড়ির মধ্যে জোরদার টক্কর  
Image

মহারাষ্ট্রে শুরু বিধানসভা ভোট, মহাযুতি ও আঘাড়ির মধ্যে জোরদার টক্কর  

নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে শুরু হল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, ভোটদান প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনের সব ক’টি আসনেই ভোটগ্রহণ হচ্ছে। ভোটগ্রহণ ঘিরে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। সকাল থেকেই বুথের সামনে উৎসাহী জনতার লম্বা লাইন দেখা গিয়েছে। মহারাষ্ট্রের জনতাকে বিপুল মাত্রায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার এক দফায় মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। মূল লড়াই বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর জোট ‘মহাযুতি’এবং কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ি’র মধ্যে। এ ছাড়া ভোটের ময়দানে রয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস), প্রকাশ আম্বেদকরের ‘বঞ্চিত বহুজন অঘাড়ি’ (ভিবিএ), হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-সহ বেশ কয়েকটি আঞ্চলিক দল। মহারাষ্ট্রে ভোটের ফল ঘোষণা হবে আগামী ২৩ নভেম্বর।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top