News Flash

  • Home
  • প্রধান খবর
  • খাদ্য ও জ্বালানির সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে হবে, জি-২০ বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর 
Image

খাদ্য ও জ্বালানির সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে হবে, জি-২০ বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর 

রিও ডি জেনিরো, ১৯ নভেম্বর (হি.স.): খাদ্য, জ্বালানির সঙ্কট থেকে মুক্তির উপায় খুঁজতে হবে, জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভারতের ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ ভাবনার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি-২০ শীর্ষ সম্মেলনে অনুন্নত দেশগুলির সমস্যার কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব ও সংঘাতের কারণে খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কটে পড়তে হচ্ছে ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলিকে।

ক্ষুধা এবং দারিদ্রের বিরুদ্ধে লড়াই প্রসঙ্গে বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী। মোদীর মতে, খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কটের প্রধান কারণ হল বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘাতের পরিস্থিতি। এর জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ‘গ্লোবাল সাউথ’। তাই এই দেশগুলির সমস্যার কথা বাদ দিয়ে কখনও আলোচনা সদর্থক হতে পারে না বলেই মনে করছেন প্রধানমন্ত্রী। ক্ষুধা এবং দারিদ্র দূরীকরণে ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছে। ব্রাজিলের এই উদ্যোগকেও সাধুবাদ জানান মোদী।

Releated Posts

‘বাবরি-ধাঁচের মসজিদ’ ইস্যুতে মমতাকে আক্রমণ শাহর, হুমায়ুন কবিরকে ‘প্যাদা’ বললেন

কলকাতা, ১৫ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার তীব্র ভাষায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বিরুদ্ধে অভিযোগ তুললেন যে,…

ByByNews Desk Apr 15, 2026

রঙালি বিহু নতুন সূচনা ও ঐক্যের প্রতীক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (আইএএনএস): অসমের অন্যতম প্রধান উৎসব রঙালি বিহু উপলক্ষে দেশবাসী, বিশেষত অসমবাসী ও প্রবাসী অসমীয়াদের শুভেচ্ছা…

ByByNews Desk Apr 15, 2026

বিহারে প্রথমবার বিজেপি নেতৃত্বাধীন সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী

পাটনা, ১৫ এপ্রিল (আইএএনএস): বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হল। সম্রাট চৌধুরী রাজ্যের ২৪তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ…

ByByNews Desk Apr 15, 2026

বাংলা নববর্ষে ‘বিভাজনকারী শক্তিকে পরাজিত’ করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র

কলকাতা, ১৫ এপ্রিল (আইএএনএস): বাংলা নববর্ষের শুভক্ষণে রাজ্যের মানুষকে ‘বিভাজনকারী শক্তির বিরুদ্ধে’ রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top