News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া বাইকের ধাক্কায় নিহত পথচারী মহিলা
Image

বেপরোয়া বাইকের ধাক্কায় নিহত পথচারী মহিলা

চড়িলাম, ১৯ নভেম্বর : মাত্রাতিরিক্ত বাইকের গতি কেড়ে নিল এক অসহায় পথচারীর প্রাণ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় গোলাঘাটি মর্ডান ক্লাবের সামনে রাস্তা পার হচ্ছিলেন ৭২ বছরের আরতি দেবনাথ নামে মহিলা। ঠিক সে সময় টিআর ০১ এ এম ৬৩৫৭ নম্বরের বাইক নিয়ে মোনাই দেববর্মা (১৭) নামে এক যুবক সজোরে ধাক্কা মারে আরতি দেবনাথকে। বাইকের ধাক্কায় মুহূর্তের মধ্যে আরতি দেবনাথ মাটিতে লুটিয়ে পড়ে । সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা এবং স্থানীয় এসপিও ক্যাম্পের জওয়ানরা ছুটে গিয়ে আরতি দেবনাথকে উদ্ধার করে নিকটবর্তী দয়ারাম পাড়া স্বাস্থ্যে কেন্দ্রে নিয়ে গিয়েছে। এদিকে, খবর দেওয়া হয় টাকারজলা থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছে টাকারজলা থানার ওসি সহ পুলিশ বাহিনী। দয়ারাম পাড়া স্বাস্থ্যে কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আরতি দেবনাথের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসার করে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু আরতি দেবনাথের অবস্থা খুবই আশঙ্কাজনক থাকায় বেলা একটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে পুলিশ বাইক আরোহীকে আটক করে পুলিশ হেফাজতে রাখে। বাইক আরোহি মোনাই দেববর্মা একাদশ শ্রেণীতে পড়ে।এ ব্যাপারে টাকারজলা থানার ওসি রতীন দেববর্মা ঘাতক বাইক ও বাইকের আরোহীকে আটক করেছে। আইনানুযায়ী পুলিশ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top