News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জম্পুইয়ের কমলা বর্তমানে স্বপ্ন, নাগপুরের কমলাতেই মিটছে রাজ্যের চাহিদা
Image

জম্পুইয়ের কমলা বর্তমানে স্বপ্ন, নাগপুরের কমলাতেই মিটছে রাজ্যের চাহিদা

আগরতলা, ১৯ নভেম্বর : নাগপুরের কমলা ছেয়ে গেছে রাজ্যের বাজার। দাম তুলনামূলক অনেকটাই কম। জম্পুইয়ের কমলা এখন আর রাজ্যের বাজারে দেখা যায় না বললেই চলে। সেই জায়গায় বাজার দখল করে আছে নাগপুরের কমলা। প্রতিটি কমলা ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

কমলা ব্যবসায়ীরা জানান, জম্পুইের কমলা এখন আসে না বললেই চলে। মিজোরামের কমলাও তুলনামূলকভাবে অনেকটাই কম আসছে রাজ্যে। জম্পুই পাহাড় একসময় কমলা চাষের জন্য প্রসিদ্ধ ছিল। বর্তমানে সেখানে কমলা চাষ তেমন ভালো হয় না। কমলার পরিবর্তে সুপারি এবং আদা চাষ করছেন সেখানকার মানুষজন। রাজ্যে কমলার উৎপাদন কমে যাওয়ায় নাগপুর থেকে আমদানি হচ্ছে কমলা। নাগপুরের কমলা চাহিদা পূরণ করছে রাজ্যের।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top