News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেববর্মা প্রয়াত
Image

ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেববর্মা প্রয়াত

কলকাতা, ১৯ নভেম্বর : ত্রিপুরার রাজ পরিবারের সন্তান প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার অগ্রজ ভরত দেববর্মা আজ সকালে প্রয়াত হয়েছেন। তিনি চলচিত্র অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মুনমুন সেনের স্বামী ছিলেন। প্রয়াত ভরত দেববর্মা সুচিত্রা সেনের জামাতা, মুনমুন সেনের স্বামী এবং রাইমা ও রিয়া সেনের বাবা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

bharat & munmun

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়েন ভরত। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। সেখান থেকে অ্যাম্বুল্যান্স আসার আগেই সব কিছু শেষ হয়ে যায়।ভরত দেববর্মার মৃত্যুর খবর নিশ্চিত করেন মেয়ে রাইমা সেন।

মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ভরত দেববর্মা। তার জেরেই মৃত্যু। ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয়। তার বছর দুই পরে মুনমুন-ভরতের জীবনে আসে রিয়া।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top