News Flash

Image

নিখোঁজ মহিলার মৃত দেহ উদ্ধার জঙ্গলে

আগরতলা, ১৮ নভেম্বর : রবিবার গভীর রাতে মনু থানার অন্তর্গত বাগমারা এলাকার জঙ্গল থেকে উদ্ধার করা হয় এক গৃহবধুর মৃতদেহ। ওই গৃহবধ সকালে বাড়ি থেকে লাকড়ি সংগ্রহ করার জন্য জঙ্গলে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে জঙ্গল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, মনুবাজার থানার বাগমারা ভিলেজের চৌধুরী পাড়ার বাসিন্দা তপন জয় ত্রিপুরার স্ত্রী সুধারং ত্রিপুরা রবিবার সকালে জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিলেন। তাঁকে সন্ধ্যা অবধি বাড়ি ফিরতে না দেখে পরিবারের মানুষ খোঁজাখুঁজি শুরু করে। রাতে জঙ্গলে তাঁর মৃত দেহ পাওয়া যায়।

এরপর মন বাজার থানায় খবর পাঠানো হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসে। সোমবার মৃতদেহের ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ। ঘটনার তদন্ত করতে উপস্থিত ছিল ফরেনসিক টিমও।

গৃহবধূর পরিবারের পক্ষের অভিযোগ, তাকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। এ বিষয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top