News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০ – ২৬ নভেম্বর যুব মোর্চার উদ্যোগে নমো যুবা বাইক যাত্রার বিশেষ উদ্যোগ
Image

২০ – ২৬ নভেম্বর যুব মোর্চার উদ্যোগে নমো যুবা বাইক যাত্রার বিশেষ উদ্যোগ

আগরতলা, ১৮ নভেম্বর : আগামী ২০ থেকে ২৬ নভেম্বর যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হবে নমো যুবা বাইক যাত্রা। যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বাইক যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ২০ নভেম্বর সকাল ৯ টায়, সাব্রুমের মৈত্রী সেতু থেকে। এই বাইক র‍্যালির উদ্বোধন করবেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব।

এদিন এই যাত্রা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ জানান, ২০ নভেম্বর সাব্রুম থেকে শুরু হয়ে এই যাত্রা আগামী ২৬ নভেম্বর চুরাইবাড়ির সীমানায় শেষ হবে। পরে ২৭ নভেম্বর ধর্মনগরের দীঘির পাড় এলাকায় এই সাপ্তাহিক অনুষ্ঠানের পরিসমাপ্তি অনুষ্ঠিত হবে। এই নমো যুবা বাইক যাত্রাটি ৫৫ মন্ডলের ১০ টি সাংগঠনিক জেলা প্রদক্ষিণ করবে। যার মাধ্যমে মোট ৫৬৮.৬ কিমি রাস্তা এই যাত্রার মাধ্যমে পাড়ি দেওয়া হবে। যুব মোর্চার এই উদ্যোগে সকল এগিয়ে এসে অংশগ্রহন করার আহবান জানিয়েছেন তিনি। মূলত গোটা রাজ্যব্যাপী শান্তির বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ।

Releated Posts

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top