News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাবারের গোডাউন
Image

রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই রাবারের গোডাউন

আগরতলা, ১৮ নভেম্বর: রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রাবারের গোডাউনের। আজ দুপুরে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত জম্পুইজলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারেং বাড়ি এলাকায় ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই অগ্নিকাণ্ডে আনুমানিক ১২ লক্ষাধিক টাকার রাবার সিট পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ওয়ারেং বাড়ি এলাকায় গৌতম ঘোষের বিশাল বড় এক রাবারের গোডাউন এবং স্মোক ঘর রয়েছে। জম্পুইজলা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রমিকদের কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ রাবারের সিট সংগ্রহ করে তার গোডাউনে জমা রাখে। স্মোক ঘরে দুইজন শ্রমিক রয়েছে।

এবিষয়ে একজন শ্রমিক মন্টু পাল জানান, গতকাল রাত্রিবেলায় রাবারের গোডাউনের স্মোক ঘরে আগুন দেওয়া হয়। সোমবার দুপুরে দিকে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী। কিন্তু দমকলকর্মী ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই আগুন ১২ লক্ষ টাকার রাবারের সিট পুড়ে ছাই হয়ে যায়। 

এদিকে, ঘটনার খবর পেয়ে মালিক গৌতম ঘোষ অন্যত্র কাজে বিশালগড় থেকে ছুটে এসেছেন। ঠিক কি কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত বুঝে উঠতে পারছে না কেউ। তবে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান রাবারের স্মোক ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top