News Flash

  • Home
  • দেশ
  • জল্পনাই সত্যি হল, বিজেপিতে যোগ দিলেন কৈলাশ গেহলট 
Image

জল্পনাই সত্যি হল, বিজেপিতে যোগ দিলেন কৈলাশ গেহলট 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): জল্পনাই সত্যি হল, আম আদমি পার্টি ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন কৈলাশ গেহলট। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোহর লাল খাট্টারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন কৈলাশ গেহলট। রবিবারই আম আদমি পার্টি ছেড়েছেন কৈলাশ গেহলট, একইসঙ্গে দিল্লি সরকারের স্বরাষ্ট্র, পরিবহণ, তথ্যপ্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী পদ ছেড়েছেন কৈলাশ।

পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে, সে বিষয়ে রবিবার থেকেই শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল, বিজেপিতে যোগ দিতে পারেন কৈলাশ। আর তাই হল। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন কৈলাশ গেহলট। তাঁকে স্বাগত জানিয়েছেন মনোহরলাল খাট্টার, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা প্রমুখ।

বিজেপিতে যোগদানের পর কৈলাশ গেহলট বলেছেন, “কিছু মানুষ নিশ্চয়ই ভাবছে, এই সিদ্ধান্ত রাতারাতি এবং কারও চাপে নেওয়া হয়েছে। আমি তাদের বলতে চাই, আমি এখনও পর্যন্ত কারও চাপে কিছু করিনি। আমি শুনছি, ইডি এবং সিবিআই-এর চাপে নাকি এমনটা করা হয়েছে, কিন্তু এই সব ভুল।”

Releated Posts

‘হৃদয়বিদারক খবর’: মন্ত্রী সুদিব্য কুমারের প্রয়াণে শোক হেমন্ত সোরেনের

রাঁচি, ৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনুর আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।…

ByByNews Desk Sep 6, 2026

হরমুজ সংকটের পর ভারতের লক্ষ্য হওয়া উচিত সাময়িক মোকাবিলা নয়, স্থায়ী স্থিতিস্থাপকতা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সংকট ভারতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—শুধু বৈদেশিক মুদ্রার মজুত নয়,…

ByByNews Desk Sep 5, 2026

বাডগামে ‘অপারেশন আশদার’-এ নিহত জঙ্গি পাকিস্তানি, লস্কর-ই-তৈবার সদস্য বলে শনাক্ত

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত জঙ্গিকে পাকিস্তানি নাগরিক…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারে ৪৮ শিক্ষকের সম্মাননা, পড়ুয়াদের কাছ থেকেও শেখার কথা স্মরণ রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক দিবস উপলক্ষে শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের ৪৮ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারে…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top