News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডকে সবসময়ই মূল স্রোতে রেখেছেন প্রধানমন্ত্রী মোদী : জে পি নাড্ডা 
Image

ঝাড়খণ্ডকে সবসময়ই মূল স্রোতে রেখেছেন প্রধানমন্ত্রী মোদী : জে পি নাড্ডা 

ধানবাদ, ১৭ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডকে সবসময়ই মূল স্রোতে রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

রবিবার ঝাড়খণ্ডের ধানবাদে এক নির্বাচনী প্রচারে নাড্ডা বলেছেন, “ইউপিএ সরকার ঝাড়খণ্ডের উন্নয়নের জন্য মাত্র ৮০ হাজার কোটি টাকা দিয়েছে। মোদী সরকার ঝাড়খণ্ডকে উন্নয়নের জন্য ৩,০০,০০০ কোটি টাকা দিয়েছে। আয়ুষ্মান ভারত, মুদ্রা যোজনা ইত্যাদির মতো প্রকল্পগুলি ঝাড়খণ্ড থেকে শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী সবসময় ঝাড়খণ্ডকে মূল স্রোতে রেখেছেন।

নাড্ডা আরও বলেছেন, “কেন্দ্রে বিজেপি সরকার গঠিত হওয়ার পর মন্ডল কমিশন কার্যকর করা হয়েছিল। আমি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করতে চাই, রাজীব গান্ধী ফাউন্ডেশনে কতজন ওবিসি আছে… কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে কতজন ওবিসি আছে? আমি বলতে পারি, প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভায় ২৭ জন মন্ত্রী ওবিসিভুক্ত। আমাদের সরকার পিছিয়ে পড়া শ্রেণীকে মূলধারায় আনতে কাজ করেছে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top