News Flash

  • Home
  • প্রধান খবর
  • এখনও শনাক্ত হয়নি ৩টি শিশু, মৃত্যুর সঙ্গে লড়ছে ১৬ নবজাতক 
Image

এখনও শনাক্ত হয়নি ৩টি শিশু, মৃত্যুর সঙ্গে লড়ছে ১৬ নবজাতক 

ঝাঁসি, ১৬ নভেম্বর (হি.স.): ঝাঁসি মেডিকেল কলেজের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ)-এ অগ্নিকাণ্ডে মৃত ১০টি শিশুর মধ্যে ৩টি শিশুর দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও ১৬টি নবজাতক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঝাঁসি মেডিকেল কলেজের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর বলেছেন, “গতকাল রাত সাড়ে দশটা থেকে ১০.৪৫ মিনিটের মধ্যে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) ৪৯টি শিশু ছিল। ৩৯টি শিশুকে উদ্ধার করা হয়েছে এবং ১০টি শিশু মারা গেছে। ৩টি শিশুকে শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহ শনাক্ত করার পরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে।”

ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে শুক্রবারের অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশের সরকার। ঝাঁসির ডিভিশনাল কমিশনার এবং ডিআইজিকে ১২ ঘণ্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঝাঁসির সরকারি হাসপাতালে শুক্রবারের ওই অগ্নিকাণ্ডে ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় ১৬ জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

ভোগাপুরমে অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বিশাখাপত্তনম, ১ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম জেলার ভোগাপুরমে নির্মিত অলুরি সীতারাম রাজু আন্তর্জাতিক গ্রিনফিল্ড…

ByByNews Desk Aug 1, 2026

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top