News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাটা গোষ্ঠীর সহায়তায় যৌথভাবে ত্রিপুরায় ১৯টি আইটিআই-তে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার : পরিবহণ মন্ত্রী
Image

টাটা গোষ্ঠীর সহায়তায় যৌথভাবে ত্রিপুরায় ১৯টি আইটিআই-তে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার : পরিবহণ মন্ত্রী

আগরতলা, ১৬ নভেম্বর : টাটা গোষ্ঠীর সহায়তায় যৌথভাবে ত্রিপুরায় ১৯টি আইটিআই-তে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে, টাটা গোষ্ঠী ৮৬ শতাংশ এবং ত্রিপুরা সরকার ১৪ শতাংশ ব্যয়ভার বহন করবে। এক্ষেত্রে ত্রিপুরায় আইটিআই-র প্রশিক্ষণের পরিকাঠামো বৃদ্ধিতে ৫৭০ কোটি ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করবে। রাজ্য সরকার নাবার্ড থেকে ঋণ নিয়ে ১২১ কোটি ৮৭ লক্ষ টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাঁর দাবি, খুব শীগ্রই টাটা টেকনোলজির সাথে ত্রিপুরা সরকার মৌ স্বাক্ষর করবে।

এদিনের সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে স্টার্টআপ কোম্পানি ডাক দিয়েছেন। তাতে প্রযুক্তিগত দিক দিয়ে দক্ষতার প্রয়োজন রয়েছে। কিন্ত ত্রিপুরায় আইটিআই কলেজকে পরিকাঠামোর দিক দিয়ে আরও উন্নত করার প্রয়োজন করেছে। তাই টাটা গোষ্ঠীর সহায়তায় যৌথভাবে ত্রিপুরায় ১৯টি আইটিআই-তে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এদিন তিনি আরও বলেন, ইতিমধ্যে টাটা গোষ্ঠী কর্ণাটক, তামিলনাড়ু, অসম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গাত সহ আরও অন্যান্য রাজ্যের আইটিআই কলেজগুলোতে বিনিয়োগ করেছে। ওই বিনিয়োগে রাজ্য সরকার যৌথভাবে পরিকাঠামোগত উন্নয়ন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে, নতুন নতুন মেশিন ও টেকনোলজি ব্যবহার করে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়াই মূল লক্ষ্য। ত্রিপুরা সরকারও এরকম সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরার আইটিআই কলেজগুলোতে টাটা গোষ্ঠী ৮৬ শতাংশ এবং ত্রিপুরা সরকার ১৪ শতাংশ ব্যয়ভার বহন করবে। এক্ষেত্রে ত্রিপুরায় আইটিআই-র প্রশিক্ষণের পরিকাঠামো বৃদ্ধিতে ৫৭০ কোটি ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করবে। রাজ্য সরকার নাবার্ড থেকে ঋণ নিয়ে ১২১ কোটি ৮৭ লক্ষ টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে। তাতে, ত্রিপুরার ছাত্র ছাত্রীরা কর্মসংস্থানে ব্যাপক সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top