News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সবাই মিলে ত্রিপুরাকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে: রাজীব ভট্টাচার্য 
Image

সবাই মিলে ত্রিপুরাকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে: রাজীব ভট্টাচার্য 

আগরতলা, ১৬ নভেম্বর: শ্রীকৃষ্ণের বাণীকে অনুসরণ করে আমাদের সমাজ জীবনে অধর্মকে বিনাশ করতে হবে। সমাজের অশুভ শক্তির বিনাশ ঘটাতে হবে। আমাদের সমাজব্যবস্থায় অশুভ শক্তির কোন স্থান নেই। গতকাল ৫ দিনব্যাপী কমলপুর মহকুমার বড়লুতমা মহারাস মেলার সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য একথা বলেন। সাংসদ বলেন, সকলে মিলে ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সংকল্প নিয়েছেন ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে। এই সংকল্প যাত্রায় রাজ্যের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এছাড়াও সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক স্বপ্না দাস পাল, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। কমলপুর নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন প্রশান্ত সিনহা।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top