News Flash

Image

রাস্তার পাশে গ্যাসের পাইপ লাইনে আগুন, আতঙ্ক

আগরতলা, ১২ নভেম্বর : রাস্তায় গ্যাসের পাইপ লাইন থেকে আগুন লেগে যাওয়ায় বড়জলা এলাকায় আতঙ্ক দেখা দিয়েছিল। আতঙ্কিত জনগণ অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে এনসিসি ফায়ার সার্ভিস এবং কুঞ্জবন ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ঘটনাকে ঘিরে বড়জলা এলাকার জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার বিবরণে জানা গেছে, বড়জলা স্কুলের অদূরে রাস্তার পাশে গ্যাসের পাইপ লাইনে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকার জনগণ আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় এনসিসি ফায়ার সার্ভিসকে। আগুন নেভানোর জন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ পনেরো মিনিট ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু জল ফুরিয়ে যাওয়ায় খবর দেওয়া হয় কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের। কুঞ্জবন থেকে আরো একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে।

এনসিসি ফায়ার সার্ভিসের জনৈক কর্মী জানান, ঘটনার খবর পেয়ে ইঞ্জিন নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান তারা। পরবর্তীতে কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এই ঘটনায় এলাকায় বিভিন্ন বাড়িঘরে ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে গ্যাসের পাইপ লাইন রাস্তার পাশে অসুরক্ষিতভাবে রয়েছে। যে কেউ চাইলেই নাশকতামূলক ঘটনা ঘটিয়ে এলাকার ক্ষতি করতে পারে। কিন্তু এই নিয়ে দপ্তরের কোনো ভ্রুক্ষেপ নেই। পাশাপাশি আজকের এই অগ্নিকাণ্ড কিভাবে ঘটেছে তা কেউ পরিষ্কার বলতে পারছেন না।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top