News Flash

  • Home
  • দেশ
  • দেহরাদূনে ইনোভা গাড়িতে ধাক্কা কন্টেনারের; মর্মান্তিক মৃত্যু ৬ জনের, ধৃত চালক
Image

দেহরাদূনে ইনোভা গাড়িতে ধাক্কা কন্টেনারের; মর্মান্তিক মৃত্যু ৬ জনের, ধৃত চালক

দেহরাদূন, ১২ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের দেহরাদূনে ইনোভা গাড়ি ও কন্টেনার ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে ইনোভা গাড়িতে থাকা ৬ জন যাত্রীর। এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক কন্টেনার ট্রাকের চালককে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ওএনজিসি ইন্টারসেকশনের কাছে।

পুলিশ সুপার (শহর) প্রমোদ কুমার বলেছেন, মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ দেহরাদূনের ওএনজিসি ইন্টারসেকশনের কাছে একটি ইনোভা গাড়ি ও কন্টেনার ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে ইনোভা গাড়িটি পুরোপুরি তুবড়ে গিয়েছে। ওই গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘাতক কন্টেনারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top