News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ড্রোন ক্যামেরা ব্যবহার করে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য  পুলিশের
Image

ড্রোন ক্যামেরা ব্যবহার করে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য  পুলিশের

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১০ নভেম্বর:
আবারও অভিনব পদ্ধতিতে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। ড্রোন ক্যামেরা ব্যবহার করে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল কলমচৌড়া থানার পুলিশ।

সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার পুলিশ আবারও মাদক বিরোধী অভিযানে সাফল্য অর্জন করেছে।থানার ওসি নারু গোপাল দেব দায়িত্ব নেওয়ার পর থেকেই গাঁজার চাষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘদিন বন্ধ থাকা অভিযানের পুনরায় সূচনা করে। শনিবার দুপুর ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত বক্সনগর বন দপ্তরের গভীর জঙ্গলে অভিযান পরিচালনা করা হয়। এই দিনের অভিযান ছিল একটি অভিনব গাঁজা বিরোধী অভিযান। অত্যাধুনিক ড্রোন ক্যামেরা ব্যবহার করে এই অবৈধ গাঁজা বিরোধী অভিযান করা হয়।

বক্সনগর বন দপ্তরের ভেলুয়ারচর আশপাশ বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা প্রায় ২০ কানি বনভূমিতে গাঁজা গাছ ধ্বংস করা হয়।অভিযানে মোট ৬টি ফ্লটে গাঁজা বাগান গুলি ধ্বংস করা হয়।অভিযানে মোট দের ৮০ হাজারেরও বেশি গাঁজার গাছ ধ্বংস হয়েছে,যা মাদক কারবারিদের জন্য বড় আঘাত।অভিযানে ছিলেন বিশ্বজিৎ দেববর্মা,এস আই অসীম ভৌমিক সহ টি এস আর ও পুলিশ বাহিনীর সদস্যরা।উল্লেখযোগ্যভাবে,গাঁজা গাছ লাগানোর প্রস্তুতি থাকলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তা নষ্ট করে দেয়।ওসি নারু গোপাল দেব জানান যে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top