News Flash

  • Home
  • খেলা
  • ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ :  টিম ইন্ডিয়ার বড় জয়
Image

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ :  টিম ইন্ডিয়ার বড় জয়

কলকাতা, ৯ নভেম্বর (হি.স.) : গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পেয়েছিল ভারত। তারপর দুই দলের প্রথম দেখাতেও জয়ের স্বাদ পেল বিশ্ব চ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে প্রথম টি-টোয়েন্টিতে দেশের মাঠে লড়াই জমাতেই পারল না দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের জয় ৬১ রানে। ডারবানে শুক্রবার রাতে ২০২ রানের লক্ষ্য দেয় ভারত। স্বাগতিকদের ১৪১ রানে গুটিয়ে নেয় সফরকারীরা।

এই জয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল সুরিয়াকুমার ইয়াদাভের দল। জয়ের নায়ক স্যামসন। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে টানা দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি, স্পর্শ করেন ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ১০ ছক্কা ও ৭ চারে ৫০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন এই কিপার-ব্যাটসম্যান। প্রথম সেঞ্চুরিটি (১১১) করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে I আর বল হাতে দুই লেগ স্পিনার বরুন ২৫ রানে ও বিষ্ণ ২৮ রানে নেন ৩টি করে উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top