News Flash

  • Home
  • খেলা
  • সৌদি প্রো লিগ : টানা জয়ে শীর্ষস্থানে হিলাল, জয় পেয়ে তৃতীয় স্থানে নাসর
Image

সৌদি প্রো লিগ : টানা জয়ে শীর্ষস্থানে হিলাল, জয় পেয়ে তৃতীয় স্থানে নাসর

রিয়াদ, ৯ নভেম্বর (হি.স.): সৌদি লিগে আল হিলাল ও আল নাসর জয় পেয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে কিংডম অ্যারেনায় আল ইত্তিফাককে ৩-১ গোলে হারিয়েছে আল হিলাল। বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে গোলগুলি করেন অ্যালেকসান্দার মিত্রোভিচ, ম্যালকম এবং মোহামেদ আল-কাহতানি। আর আল ইত্তিফাকের পক্ষে একমাত্র গোলটি করেন ভিক্তর ভিনিসিউস।

এদিকে কিংডম অ্যারেনায় আরেকটি খেলায় আল নাসর ১-০ গোলে হারিয়েছে আল রিয়াদকে। আল নাসরের পক্ষে ৪১ মিনিটে একমাত্র গোলটি করেন সাদিও মানে। সৌদি লিগে ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। অন্যদিকে আল নাসর ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ১০ ম্যাচে ৯ জয় ও ১ হারে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল ইত্তিহাদ।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top