News Flash

  • Home
  • খেলা
  • এফআইএইচ পুরস্কার : হরমনপ্রীত সিং বর্ষসেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক শ্রীজেশ
Image

এফআইএইচ পুরস্কার : হরমনপ্রীত সিং বর্ষসেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক শ্রীজেশ

ওমান, ৯ নভেম্বর (হি.স.) : ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এফআইএইচ প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। আর কিংবদন্তি পিআর শ্রীজেশ পুরুষদের গোলকিপার অফ দ্যা ইয়ার হয়েছেন। ওমানে ৪৯–তম এফআইএইচ কংগ্রেসে এই পুরস্কার শ্রীজেশ ও হরমনপ্রীত সিং-কে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ভারতের ব্রোঞ্জ পদক জয়ে হরমনপ্রীত এবং শ্রীজেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিকে নেদারল্যান্ডসের ইব্বি জানসেন মহিলাদের বিভাগে এফআইএইচ প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন, আর চীনের ইয়ে জিয়াও বর্ষসেরা মহিলা গোলরক্ষক হয়েছেন। রাইজিং স্টারস অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার জো দাজ (মহিলা) এবং পাকিস্তানের সুফিয়ান খান (পুরুষ)। টানা দ্বিতীয় বছরের জন্য চীনের মহিলাদের প্রধান কোচ অ্যালিসন আনান (অস্ট্রেলিয়া) মহিলাদের বিভাগে এফআইএইচ কোচ অফ দ্য ইয়ার জিতেছেন এবং নেদারল্যান্ডের কোচ জেরোয়েন ডেলমি পুরুষদের বিভাগে কোচ অফ দ্য ইয়ার হয়েছেন।

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top