News Flash

  • Home
  • দেশ
  • ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা রাহুল গান্ধীর, কমলা হ্যারিসকেও লিখলেন চিঠি
Image

ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা রাহুল গান্ধীর, কমলা হ্যারিসকেও লিখলেন চিঠি

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): আমেরিকার ভাবী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি কমলা হ্যারিসকেও চিঠি লিখেছেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে রাহুল উল্লেখ করেছেন, “ভারত ও আমেরিকার মধ্যে একটি ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকারের মূলে রয়েছে। আপনার নেতৃত্বে, আমরা আত্মবিশ্বাসী যে উভয় দেশ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতাকে আরও নিবিড় করবে।”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চিঠি লিখেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও। সেই চিঠিতে রাহুল উল্লেখ করেছেন, “বাইডেন প্রশাসনের অধীনে, ভারত ও আমেরিকা বৈশ্বিক গুরুত্বের বিষয়গুলিতে সহযোগিতাকে গভীর করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের ভাগ করা অঙ্গীকার আমাদের বন্ধুত্বকে পথ দেখাতে থাকবে।”

Releated Posts

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026

বহিরাগত হুমকির জন্য প্রশিক্ষণ, এই হামলা ছিল ভিতর থেকেই: স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী

মুম্বই, ৫ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাই বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী টিনা গোস্বামী বলেছেন, সহ-পাইলটের হামলার মুখে…

ByByNews Desk Oct 5, 2026

মমতার চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় ৩ চিকিৎসককে আইনি নোটিস

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় রোগী-চিকিৎসক গোপনীয়তা লঙ্ঘনের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top