News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল লোকয়ুক্তের মুখোমুখি হবেন, জানিয়ে দিলেন সিদ্দারমাইয়া
Image

আগামীকাল লোকয়ুক্তের মুখোমুখি হবেন, জানিয়ে দিলেন সিদ্দারমাইয়া

বেঙ্গালুরু, ৫ নভেম্বর (হি.স.): জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে তলব করেছে কর্নাটকের লোকায়ুক্ত পুলিশ। ৬ নভেম্বর (বুধবার) জিজ্ঞাসাবাদের জন্য লোকায়ুক্ত পুলিশের দফতরে হাজির হতে তাঁকে সমন পাঠানো হয়েছে। আর বুধবার তিনি লোকয়ুক্তের মুখোমুখি হবেন বলে মঙ্গলবার জানালেন সিদ্দারমাইয়া। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দারমাইয়া বলেন, “আগামীকাল সকাল দশটায় আমি যাচ্ছি।”

গত ২৮ সেপ্টেম্বর ‘মাইসুরু নগরোন্নয়ন বিভাগ’ (মুডা)-এর জমি বেআইনি ভাবে বিলি করার অভিযোগে সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী পার্বতী, শ্যালক মল্লিকার্জুন স্বামী এবং দেবরাজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল লোকায়ুক্ত পুলিশ। পার্বতীকে নোটিস পাঠিয়ে তলব করে গত ২৫ অক্টোবর জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রসঙ্গত, তথ্যের অধিকার কর্মী স্নেহময়ী কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে এই সংক্রান্ত মামলার সূত্রপাত। গত আগস্টে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ার চন্দ গেহলট মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিচার শুরুর অনুমোদন দিয়েছিলেন।

Releated Posts

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

২০২৭-এ চালু হতে পারে ভারত এনসিএপি ২.০, নিরাপদ চালকদের পুরস্কার ও নিয়মভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের ভাবনা: গডকরি

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গ্রেডেড পয়েন্ট…

ByByNews Desk Sep 3, 2026

আসন্ন বাণিজ্য চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশে প্রতিযোগীদের তুলনায় কম শুল্কে প্রবেশাধিকার পাবে ভারত: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিভিন্ন দেশের বাজারে প্রবেশাধিকার আরও গভীর করার উদ্যোগের…

ByByNews Desk Sep 3, 2026

তৃতীয় দিনে ‘বল্লারি চলো’ পদযাত্রা, দলিত কল্যাণ ও কৃষক আত্মহত্যা নিয়ে কর্ণাটক সরকারকে নিশানা বিজেপির

রায়চুর (কর্ণাটক), ৩ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকে বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল। এদিন রাজ্য বিজেপি সভাপতি…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top