News Flash

  • Home
  • খেলা
  • লা লিগা: এস্পানিওলকে হারিয়ে শীর্ষে বার্সা
Image

লা লিগা: এস্পানিওলকে হারিয়ে শীর্ষে বার্সা

বার্সেলোনা, ৪ নভেম্বর (হি.স.): লা লিগায় এস্পানিওলকে হারিয়ে শীর্ষে পৌঁছে গেল বার্সা। রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম‍্যাচে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন দানি ওলমো, অন‍্যটি রাফিনিয়া। এস্পানিওলের হয়ে ব‍্যবধান কমিয়েছেন হাভি পুয়াদো।

অষ্টম মিনিটেই প্রথম গোল পায় বার্সেলোনা। সাফল‍্য পান ওলমো। দ্বাদশ মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত ক্রস থেকে গোল করেন আবার ওলমো। এই গোলের পাঁচ মিনিট পর সফরকারীদের একরাশ হতাশায় ব‍্যবধান বাড়ান রাফিনিয়া। মাঝমাঠ থেকে মার্ক কাসাদোর বাড়ানো বল থেকে এই ব্রাজিলিয়ান উইঙ্গার গোলটি করেন। ৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে বল জালে পাঠিয়ে ব‍্যবধান কমান পুয়াদো।

১২ ম‍্যাচে টানা চতুর্থ ও সব মিলিয়ে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা পৌঁছে গেল শীর্ষস্থানে । রিয়াল ২৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। শিরোপাধারীরা এক ম‍্যাচ কম খেলেছে। আর ১২ ম‍্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া এস্পানিওল আছে ১৭ নম্বরে। তাদের পয়েন্ট ১০।

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top