News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে বিপুল পরিমাণের সোনা-রূপার গয়না সহ গ্রেফতার চোরের গ্যাঙ
Image

গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে বিপুল পরিমাণের সোনা-রূপার গয়না সহ গ্রেফতার চোরের গ্যাঙ

গুয়াহাটি, ৩ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরীর পার্শ্ববর্তী সোনাপুরে বিপুল পরিমাণের সোনা-রূপার গয়না সহ চোরের গ্যাঙকে গ্রেফতার করেছে পুলিশ। সোনাপুর থানার পুলিশ অভিযান চালিয়ে পুলিশ গ্যাঙের কুখ্যাত পাঁচ চোরকে গ্রফতার করেছে।

গ্রেফতারকৃত পাঁচ চোরকে যথাক্রমে নগাঁও জেলার ধিং থানার অন্তর্গত ১ নম্বর গায়নগাঁওয়ের আমিরুল ইসলাম (৪১), মরিগাঁও জেলার মৈরাবাড়ি থানাধীন হাতিমুরিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান (২৯), গুয়াহাটির পাঞ্জাবাড়ির চন্দন দাস (৪৪), নগাঁও জেলার শিয়ালমারি কুমারপুর গ্রামের মজিবুর রহমান (৫০) এবং নগাঁও জেলার অন্তৰ্গত ধিঙের মইনুল হক (২৪) বলে শনাক্ত করেছে পুলিশ।

রাজ্যের বিভিন্ন প্ৰান্তে সাম্প্রতিককালে চুরি কাৰ্যের সঙ্গে জড়িত এই চোরেদের হেফাজত থেকে বিপুল পরিমাণের সোনা ও রূপার গয়না পুলিশ উদ্ধার করেছে। এছাড়া সাতটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, নগদ টাকা এবং দুটি দামি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top