News Flash

  • Home
  • বিদেশ
  • ঝড় ও বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা স্পেনে, মৃতের সংখ্যা বেড়ে হল ২০৫
Image

ঝড় ও বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা স্পেনে, মৃতের সংখ্যা বেড়ে হল ২০৫

মাদ্রিদ, ২ নভেম্বর (হি.স.): অদূর অতীতে এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখেনি স্পেন। চলতি বছরে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হয়েছে স্পেনে, বিগত কয়েকদিন ধরেই অতি ভারী বৃষ্টি চলছে। যার ফলে বন্যার কবলে পড়েছে একাধিক প্রদেশ। বিশেষ করে স্পেনের দক্ষিণ ও পশ্চিম প্রদেশে বৃষ্টির দাপট বেশি থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। গত শুক্রবার থেকে ফের বৃষ্টি বেড়ে গিয়েছে স্পেনের আন্ডালুসিয়া ও হিউএলভাতে। নতুন করে ভারী বৃষ্টির সতকর্তা জারি হয়েছে হিউএলভাতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে ভ্যালেন্সিয়ায় মোতায়েন করা হয়েছে ১০০-র বেশি সেনা। গোটা দেশে মোতায়েন করা হয়েছে ২২০০-র বেশি জওয়ানকে। স্পেনে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ২০৫ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। কারণ বহু প্রদেশে কাদা মাটির নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top