News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাম আমলে ত্রিপুরার সরকারি কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার হত : সাংসদ রাজীব
Image

বাম আমলে ত্রিপুরার সরকারি কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার হত : সাংসদ রাজীব

আগরতলা, ৩১ অক্টোবর : বিগত ২৫ বছরের বাম আমলে ত্রিপুরার সরকারি কর্মচারীরা আর্থিকভাবে বঞ্চনার শিকার হত। কিন্তু বিজেপি জোট সরকার সঠিক সময়ে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে। আজ সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, আলোর উৎসবের প্রাক মুহূর্তে দীপাবলি উপহার হিসেবে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা দিল রাজ্য সরকার। সেই মোতাবেক ৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এই প্রদেশ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তাঁর কটাক্ষ, সিপিএম সরকার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চাইত না। কারণ , তাঁদের মতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে বেকারদের কর্ম সংস্থান করা যাবে না বলে দাবি করতেন। এইভাবে সরকারি কর্মচারীদের আর্থিকভাবে বঞ্চনার শিকার করতেন। গত ২৫ বছরে নানাভাবে সিপিএম সরকার কর্মচারীদের বিভ্রান্ত করত।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top