News Flash

Image

রাতের আঁধারে বাড়িতে দুঃসাহসিক চুরি

আগরতলা, ৩১ অক্টোবর: রাতের আঁধারে শান্তিরবাজার অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় নিশিকুটম্বের দল হানা দিয়েছে। 

ইতিমধ্যে শান্তিরবাজার শহরে বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এইবারের বন্যায় শান্তিরবাজার মহকুমার লোকজন ব্যাপক ক্ষতির সন্মুখিন হয়েছে। বন্যার কবল থেকে লোকজনেরা যে সকল সামগ্রী বাঁচিয়ে রেখেছেন তা নিয়ে যাচ্ছে চোরের দল।  অসহায় লোকজনদের সর্বশান্ত করে দিয়ে চলে যাচ্ছে চোরের দল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে,  দীপাবলীর প্রাকমুহুর্তে গতকাল রাত্রিবেলায় শান্তিরবাজার অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় এক অসহায় পরিবারের চোরের দল হানা দিয়েছে। বাড়ি থেকে নগদ প্রায় ২১ হাজার টাকা, স্বর্নালঙ্কার, একটি সিলিন্ডার, একটি সাউন্ড বক্স সহ একটি  টিভি নিয়ে পালিয়েছে চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে শান্তির বাজার থানার পুলিশ। 

Releated Posts

এডিসি নির্বাচনকে ঘিরে হিংসার নিন্দা, শান্তি ফেরানোর আহ্বান বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলতে থাকা…

ByByReshmi Debnath Apr 22, 2026

৩০ এপ্রিল ত্রিপুরা বিধানসভার অধিবেশন

আগরতলা, ২২ এপ্রিল: অনির্দিষ্টকালের জন্য মুলতবি থাকা ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আগামী ৩০ এপ্রিল, ২০২৬ সকাল ১১…

ByByReshmi Debnath Apr 22, 2026

নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে সিপাহীজলায় মুখ্যমন্ত্রী, আক্রান্তদের বাড়ি পরিদর্শন

আগরতলা, ২২ এপ্রিল: নির্বাচনোত্তর সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার সিপাহীজলা জেলায় পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।…

ByByReshmi Debnath Apr 22, 2026

সংখ্যালঘু ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে ভারতের নিরাপত্তাকে উপেক্ষা করছেন বাংলার মুখ্যমন্ত্রী : সাংসদ বিপ্লব

কলকাতা, ২২ এপ্রিল : সাম্প্রতিক দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া জঙ্গি কার্যকলাপের সঙ্গে বাংলার যোগসূত্র পাওয়া গেছে। তারপরও…

ByByTaniya Chakraborty Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top