News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতভর দৈহিক ও মানসিক নির্যাতন চালায় গৃহবধূ উপর, থানায় মামলা, ধৃত তিন
Image

রাতভর দৈহিক ও মানসিক নির্যাতন চালায় গৃহবধূ উপর, থানায় মামলা, ধৃত তিন

বক্সনগর, ২৯ অক্টোবর: এ যেন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। এলাকাবাসীর সামনে এক অসহায় গৃহবধূর উপর সাতজন মিলে মানসিক ও দৈহিক নির্যাতন চালিয়েছে। ওই ঘটনায় কমলচৌড়া থানাধীন বাগবের এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে সাতজন অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কমলচৌড়া থানাধীন বাগবের এলাকায় পরকীয়া সন্দেহে স্হানীয় একদল যুবক এক মহিলাকে ডেকে এনে প্রথমে প্রচন্ড মারধর করে। তারপর গৃহবধূর উপর এলাকাবাসীর সামনে মানসিক ও দৈহিক অত্যাচার চালায়। কিন্তু দূর্ভাগ্যের বিষয় এলাকাবাসীরা এগিয়ে আসেন নি। গৃহবধূকে এতটাই প্রহার করা হয়েছিল সে এখনও পর্যন্ত অসুস্থ অবস্থায় ঘরে শায়িত রয়েছেন। তাছারা, গৃহবধূকে মামলা দায়ের করলে প্রানে মারার হুমকিও দেওশা হয়েছিল। কিন্তু ঘটনা চলাকালীন কোন এক ব্যক্তি আট সেকেন্ডের জন্য বিষয়টি রেকর্ড করে ফেলে। আর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েতে এলাকায় আতঙ্ক দেখা দেয়। সেই ভিডিও দেখে তাবড় তাবড় পুলিশ আধিকারিকদের চক্ষু চড়কগাছ।

শেষ পর্যন্ত পুলিশের উপর মহলের নির্দেশ অনুসারে ২৮ অক্টোবর কলমচৌড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। পরবর্তী সময়ে থানায় ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৭০/২০২৪। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে ১২৬/৮৭/৭৬/১১৭(২)(৩) ধারায় মামলা গ্রহণ করে। অভিযুক্তরা প্রত্যেকে পলাতক বলে জানা যায়। অভিযুক্তরা হলেন, শিরুজিৎ দাস, কাজল দাস, ইন্দ্রজিৎ দাস, কুটু সরকার, মন্টু দাস, পায়েল দাস এবং সরমিত দাস। তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ঊনকোটি নার্সিং হোমের বিরুদ্ধে ফের প্রতারণার অভিযোগ, সরব রোগীর পরিজন

কৈলাসহর, ৩ সেপ্টেম্বর: চিকিৎসার নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে কৈলাসহরের ঊনকোটি নার্সিং হোম। এবার সরকারি…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top