News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘ভোকাল ফর লোকাল’-এ জোর দিলেন মোহন যাদব, ছোট বিক্রেতাদের স্বার্থে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

‘ভোকাল ফর লোকাল’-এ জোর দিলেন মোহন যাদব, ছোট বিক্রেতাদের স্বার্থে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভোপাল, ২৯ অক্টোবর (হি.স.): ‘ভোকাল ফর লোকাল’, অর্থাৎ স্থানীয় পণ্য কেনার ওপর বিশেষ জোর দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি ছোট বিক্রেতাদের জন্য মঙ্গলবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সবাই যাতে ভালোভাবে দীপাবলি উদযাপন করতে পারেন, তাই কর ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার সকালে ভোপালে বেশ কিছু দোকান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব, দীপাবলি উপলক্ষ্যে সেই দোকানগুলিতে প্রদীপ-সহ নানা ধরনের সামগ্রী বিক্রি হচ্ছিল। মুখ্যমন্ত্রী সেই দোকানগুলি পরিদর্শন করেন, কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। পরে মুখ্যমন্ত্রী বলেছেন, “ভোকাল ফর লোকাল, এমন একটি বিষয় যা আমাদের ছোট ছোট ফেরিওয়ালা, দোকানদাররা দীপাবলি উপলক্ষ্যে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করতে, কিছু টাকা রোজগার করতে এবং নিজেদের জিনিসপত্র বিক্রি করেন। এমতাবস্থায় সরকারকে তাঁদের পাশে দাঁড়ানো উচিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রদীপ অথবা অন্য যে কোনও ছোট পণ্য, পৌর কর্পোরেশনের সমস্ত কর থেকে অব্যাহতি পাবে, আমাদের প্রত্যেকের উচিত আনন্দের সঙ্গে দীপাবলি উদযাপন করা।”

Releated Posts

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026

১৫ দিনের মধ্যে এনওসি প্রক্রিয়া সহজ ও স্বয়ংক্রিয় করার নির্দেশ রাম মোহন নাইডুর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও সহজ করতে নো অবজেকশন সার্টিফিকেট…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরুতে গ্রেফতার ৩১ বাংলাদেশি নাগরিককে ডিপোর্টেশনের জন্য বাংলায় আনা হল

কলকাতা, ২ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ৩১ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের মালদা জেলায়…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি, চূড়ান্ত প্রক্রিয়ার জন্য পৌঁছালেন বাংলার হোল্ডিং সেন্টারে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top