News Flash

  • Home
  • দেশ
  • কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): “সারদাকাণ্ডে যখন সিবিআই তদন্ত করছিল, আপনিও জেলে বসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনশন করেছিলেন।”
Image

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): “সারদাকাণ্ডে যখন সিবিআই তদন্ত করছিল, আপনিও জেলে বসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনশন করেছিলেন।”

তৃণমূল নেতার প্রশ্নের প্রেক্ষিতে সাফ জবাব দিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রসঙ্গে কুণাল প্রশ্ন করেছিলেন, সিবিআই যেখানে তদন্ত করছে সেখানে কেন রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে? তার জেরেই শতরূপ অডিওবার্তায় বলেছেন, “ঠিক কথা! কিন্তু সারদাকাণ্ডে যখন সিবিআই তদন্ত করছিল, আপনিও জেলে বসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনশন করেছিলেন। কেবল তাই নয়, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমার কাছে বিচারপতি মনজ্যোতি ভট্টাচার্যের দেওয়া রায়ের প্রতিলিপি আছে। যেখানে দেখাতে পারি কুণাল ঘোষ কিন্তু শুধু অভিযুক্ত নন। উনি আদালতে সারদা মামলায় সাজাপ্রাপ্ত। অনুকম্পার আবেদন এবং চুরির টাকা ফেরত দিয়ে জেলে বাইরে আছেন। বিচারপতি শাস্তি দেননি। ক্ষমা করে দিয়েছেন। এই যে জ্ঞানের বানী শোনাচ্ছেন এই কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রী সেদিন অভিযুক্ত এবং দোষীকে অভিযুক্তই মনে করেননি। তাই কুণাল ঘোষ এখন দলের মুখপাত্র।”

Releated Posts

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top