News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহাকাশ থেকে সেমি-কন্ডাক্টর, প্রতিটি নতুন প্রযুক্তিতে অগ্রগতি করেছে ভারত : প্রধানমন্ত্রী
Image

মহাকাশ থেকে সেমি-কন্ডাক্টর, প্রতিটি নতুন প্রযুক্তিতে অগ্রগতি করেছে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): মহাকাশ থেকে সেমি-কন্ডাক্টর, ইলেকট্রনিক্স থেকে বৈদ্যুতিক যান, প্রতিটি নতুন প্রযুক্তিতে ভারত অগ্রগতি করেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসত। কিন্তু ভারতে আমরা সেই প্রযুক্তির জন্য অপেক্ষা করতাম, এই ভেবে যে এটা বিশ্বে এসেছে, ভারতে কবে আসবে। যে প্রযুক্তি পশ্চিমী দেশগুলিতে সেকেলে ও অকেজো হয়ে গিয়েছিল, তখন তা আমাদের কাছে পৌঁছত।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১ হাজার নতুন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের পদে নিয়োগের জন্য দেশের ৪০টি স্থানে এই মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে কলকাতায় জাতীয় গ্রন্থাগার। ডাক বিভাগের পক্ষ থেকে সেখানে এই রোজগার মেলার আয়োজন করা হয়।নিয়োগপত্র হাতে পাওয়া সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই উৎসবমুখর পরিবেশে, এই শুভ দিনে রোজগার মেলায় ৫১ হাজার কর্মপ্রার্থীকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

Releated Posts

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026

ভারতের উন্নয়নের অভিজ্ঞতা বিশ্বের কাজে লাগতে পারে: অজয় বাঙ্গা

অ্যাশভিল, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং প্রযুক্তিনির্ভর কৃষি-সহ ভারতের উন্নয়নের অভিজ্ঞতা এখন বিশ্বের অন্যান্য দেশও কাজে…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top