News Flash

  • Home
  • দিনের খবর
  • বাজি প্রদর্শনী থেকে ছড়াল আগুন; কেরলে আহত ১৫০-এরও বেশি, সঙ্কটে ৮ জন
Image

বাজি প্রদর্শনী থেকে ছড়াল আগুন; কেরলে আহত ১৫০-এরও বেশি, সঙ্কটে ৮ জন

কাসারগড়, ২৯ অক্টোবর (হি.স.): কেরলের নীলেশ্বরমে বাজি প্রদর্শনীর সময় আগুন লেগে আহত হয়েছেন ১৫০-এর বেশি মানুষ। তাঁদের মধ্যে অন্তত আট জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার মধ্যরাতে নীলশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান চলছিল। প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে। মন্দির সংলগ্ন একটি বাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তাতেই ১৫০-এর বেশি মানুষ আহত হয়েছেন।

পুলিশ সূত্রের খবর, মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল। সেই সময়েই একটি বাজি দুর্ঘটনাবশত সংলগ্ন বাজির গুদামের দিকে চলে যায়। তা থেকেই আগুন ধরে যায় বাজির গুদামে। গুদামে আরও প্রচুর পরিমাণে বাজি মজুত রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাসারগড়ের সাংসদ রাজমোহন উন্নিথান বলেছেন, “গত রাতে কাসারগড় জেলার নীলেশ্বরম থেকে মর্মান্তিক খবর এসেছে। প্রায় ১৫৪ জন আহত হয়েছেন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই থিয়াম উৎসব উত্তর মালাবারের মানুষের একটি রীতি…পুলিশ সতর্ক ছিল না এই উৎসব সম্পর্কে।”

Releated Posts

‘রেট কার্ড’ মেনে পঞ্জাবে আইএএস-আইপিএস অফিসারদের বদলি-পদায়ন: ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ বিজেপির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): পঞ্জাবে ‘ট্রান্সফার র‌্যাকেট’ নিয়ে ভগবন্ত মান সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। দলের অভিযোগ, পঞ্জাবে…

ByByNews Desk Sep 2, 2026

১৫ দিনের মধ্যে এনওসি প্রক্রিয়া সহজ ও স্বয়ংক্রিয় করার নির্দেশ রাম মোহন নাইডুর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ আরও সহজ করতে নো অবজেকশন সার্টিফিকেট…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরুতে গ্রেফতার ৩১ বাংলাদেশি নাগরিককে ডিপোর্টেশনের জন্য বাংলায় আনা হল

কলকাতা, ২ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ৩১ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের মালদা জেলায়…

ByByNews Desk Sep 2, 2026

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি, চূড়ান্ত প্রক্রিয়ার জন্য পৌঁছালেন বাংলার হোল্ডিং সেন্টারে

বেঙ্গালুরু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top